বেশি গুরুত্ব দিচ্ছেন PSL-কে, IPL ২০২৭ থেকে সরে দাঁড়ালেন তারকা অলরাউন্ডার
ডিসেম্বর মাসে গোয়ায় আসর বসবে IPL 2027-এর নিলামের। তার আগে কোন প্লেয়ারদের ধরে রাখা হবে বা ছেড়ে দেওয়া হবে, সেই তালিকা জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি। এমন আবহে বড় সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। আগামী মরশুমে IPL-এ না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নিলামের আগে কামিন্দুকে ধরে রাখেনি সানরাইজ়ার্স হায়দরাবাদ (SRH)। এ বার IPL থেকেই সরে দাঁড়ানোর পথে হাঁটলেন তিনি। তবে রিপোর্টে জানা গিয়েছে আর একটি বিষয়। ভারতে আয়োজিত ফ্র্যাঞ্চাইজ়ি টুর্নামেন্টে না খেললেও পাকিস্তান সুপার লিগে (PSL) খেলতে আগ্রহী কামিন্দু। কী জানিয়েছেন তিনি?