কৃষির ক্ষতির খতিয়ান সংগ্রহের কাজে হেল্পলাইন করল রাজ্য সরকার - 24 Ghanta Bangla News
Home

কৃষির ক্ষতির খতিয়ান সংগ্রহের কাজে হেল্পলাইন করল রাজ্য সরকার

Spread the love

এই সময়: আকভানের প্রভাবে অকাল বৃষ্টিতে আমন ধান ও আনাজ সমেত বিভিন্ন ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তার খতিয়ান সংগ্রহের কাজ শুরু করল রাজ্য সরকার।

যাঁদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁরা সরাসরি ফোনে প্রশাসনকে জানাতে পারবেন। সেই মতো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর জন্য হেল্পলাইন নম্বর ১৪৪৪৭ চালু করা হয়েছে। দুর্যোগের কারণে ফসলের কতটা ক্ষতি হয়েছে, তার ছবি তুলে ৭০৬৫৫১৪৪৪৭ নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পোর্টালের মাধ্যমেও ক্ষতিপূরণের জন্য আবেদন করা যাবে।

এ ছাড়া শস্য কাটার উপরে সমীক্ষা করে ফসলের ফলন নির্ণয় করে ক্ষয়ক্ষতি নির্ধারিত হবে। কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের (স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড) তহবিল থেকে আর্থিক সহায়তা ও বীজ বিতরণ করা হবে। ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য রাজ্য সরকারের গঠিত যৌথ পরিদর্শক দল মাঠে মাঠে ঘুরে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *