Salman Khan: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খান | Salman khan rajinikanth prabhas kolkata film festival mithun chakraborty guest list - 24 Ghanta Bangla News
Home

Salman Khan: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সলমন খান | Salman khan rajinikanth prabhas kolkata film festival mithun chakraborty guest list

Spread the love

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার বিশেষ অতিথি হিসেবে আসতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। মঙ্গলবার এমনই ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিলোত্তমায় বসতে চলেছে এই আন্তর্জাতিক সিনে-উৎসবের আসর। উৎসবের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। অক্টোবর মাসেই ঘোষণা করা হয়েছিল অন্যান্য বিশেষ অতিথিদের তালিকা। আর এবার সেই তালিকায় যুক্ত হল, বলিউডের ‘দাবাং’ খানের নাম।

গত মাসে নন্দনে চলচ্চিত্র উৎসব কমিটির বিশেষ বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানিয়ে ছিলেন, এবারের সিনে উৎসবে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী সিনেমার মেগাস্টার ‘থালাইভা’ রজনীকান্ত এবং ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসকে। তবে এখানেই থেমে থাকেননি মিঠুন; এবারের আসরে আর কারা থাকতে পারেন, সেই সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।

মিঠুন চক্রবর্তীর কথায়, অতিথিদের তালিকায় রয়েছেন অনুপম খের, পরেশ রাওয়াল এবং কঙ্গনা রানাওয়াতের মতো বলিউডের পরিচিত মুখেরাও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “এবারের সিনে উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। রজনীকান্ত, প্রভাস, অনুপম খের, পরেশ রাওয়াল ও কঙ্গনা রানাওয়াত আসছেন। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।”

গত মাসে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ উৎসাহ ও আগ্রহের কথা মাথায় রেখে উৎসবের আয়োজনের প্রস্তুতি চলছে। ১৭ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব; যেখানে দেশ-বিদেশের তারকাদের সমাগম ও নতুন পরিকল্পনায় সাজিয়ে তোলা হচ্ছে শহর কলকাতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *