NCPI Give Answer: ডেডলাইন শেষ হচ্ছে আজই, এবার কি নথি জমা দেবেন সুদীপ-কাকলিরা? | Today is the last day to give NCPI team give their documents to speaker new delhi - 24 Ghanta Bangla News
Home

NCPI Give Answer: ডেডলাইন শেষ হচ্ছে আজই, এবার কি নথি জমা দেবেন সুদীপ-কাকলিরা? | Today is the last day to give NCPI team give their documents to speaker new delhi

Spread the love

NCPI Give Answer: ডেডলাইন শেষ হচ্ছে আজই, এবার কি নথি জমা দেবেন সুদীপ-কাকলিরা?

এনসিপিআই সাংসদImage Credit: PTI

নয়া দিল্লি: আজই শেষ হচ্ছে এনসিপিআই (NCPI) সাংসদদের দেওয়া স্পিকার ওম বিড়লার পঞ্চমবার তথা চূড়ান্ত সময়সীমা। এনসিপিআই নেতৃত্বের দাবি, যাবতীয় নথি আজই জমা দিয়ে দেওয়া হবে। যদিও পূর্বে এহেনও দাবির পরও স্পিকারের কাছে সময় চেয়েছেন কাকলী-সুদীপরা।

দলত্যাগ বিরোধী আইনে এনসিপিআই (NCPI) সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্পিকার ওম বিড়লার কাছে কুড়িটি আলাদা চিঠি দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত ১৮ই জুন সেই জমা দিয়েছিলেন সাংসদ। এরপর, গত ২৫ অগস্ট সাত দিনের সময় দিয়ে প্রথম নোটিস ইস্যু করেছিলেন স্পিকার। সেই সাত দিনের সময় সীমা শেষ হওয়ার পর জবাব দেওয়ার জন্য কাকলী-সুদীপরা তিন সপ্তাহের সময় চান। এর প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর ফের সময়সীমা বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন অধ্যক্ষ।

টালবাহানা

এরপর ফের চার সপ্তাহের সময় চান এনসিপিআই (NCPI) নেতৃত্ব। এই আবেদনের প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর আরও ১৫ দিনের সময় মঞ্জুর করেন স্পিকার। অর্থাৎ ৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর ফের ২২ অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়। ১০ অক্টোবর স্পিকার ২০ অক্টোবর পর্যন্ত সময় দেন। এই সময় জানানো হয় দুর্গাপুজোর সময় সাংসদরা ব্যস্ত থাকায় তাদের আরও ২ সপ্তাহ সময় দেওয়া হোক। স্পিকার ৩ নভেম্বর পর্যন্ত সময় দেন। এরপরও সময় বাড়ানোর আর্জি জানানো হয়। ২৪ শে নভেম্বর চূড়ান্ত সময়সীমা দেন অধ্যক্ষ।

প্রসঙ্গত, ২৫ অগস্টের প্রথম শুনানির পর ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় শুনানির দিনও এ বিষয়ে দ্রুত নিষ্পত্তির জন্য স্পিকার প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে আশা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। যেহেতু স্পিকার স্বতন্ত্র সাংবিধানিক পদে রয়েছেন, সেই কারণে সলিসিটর জেনারেলের আবেদন মেনে ওম বিড়লার উদ্দেশ্যে আইনি নির্দেশিকা জারি করেনি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

এনসিপিআই-এর তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী মারফত জানানো হয়, চার সপ্তাহের মধ্যে স্পিকারের নোটিসের জবাব দেবেন তারা। যদিও সেই আশ্বাস আদতে বাস্তবায়িত হয়নি। আজ কী হবে সেইটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *