Kurmi community-শুভেন্দু-কুড়মি বৈঠকে উঠল জাতিসত্তার দাবি
এই সময়, পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠকে জাতিসত্তার দাবি তুললেন কুড়মিরা।
এ দিন বিকেলে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো, এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্কশেখর মাহাতো-সহ কুড়মি সম্প্রদায়ের একাধিক প্রতিনিধির সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কুড়মি নেতৃত্ব এই বৈঠকে হাজির ছিলেন।