CM Suvendu Adhikari: সর্ষের তেল ও চিনির দাম বাড়ায় উদ্বিগ্ন শুভেন্দু | Suvendu adhikari concerned over rising prices of mustard oil and sugar
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
কলকাতা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বৈঠক কৃষি বিপণন দফতরের সঙ্গে। অকালে ঝড়-বৃষ্টির জেরে প্রচুর ফলন নষ্ট হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজির দাম বৃষ্টি হয়েছে। চাল, নুন, চিনি বাদ নেই কিছুই। কিন্তু কেন বাড়ছে এই দাম? খতিয়ে দেখতে ময়দানে নামতে নির্দেশ টাস্ক ফোর্সকে। শুধু তাই নয়, সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরষের তেল এবং চিনির দাম বৃদ্ধি নিয়েও উদ্বিগ্ন হন।
মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিল মার্কেট অ্যাসোসিয়েশন, কৃষি বিপনন দফতর। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছে, রাজ্য সরকার ব্যবসায়ীদের সাহায্য করছেন। প্রতি সময় তাদের পাশে রয়েছেন। তারপরও কেন মানুষ উপকৃত হচ্ছে না। এরপর বৈঠকে দফতরের আধিকারিকের কড়া বার্তা মুখ্যমন্ত্রী।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। প্রতি সপ্তাহে আধিকারিকদের বৈঠকের নির্দেশ বাজার কমিটিগুলোর সঙ্গে। সূত্রের খবর, এমনকী একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই হোয়াটস অ্যাপ গ্রুপে ব্যবসায়ীদের যোগাযোগ রাখতে হবে আধিকারিকের। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে সচেতনতা শিবিরের আয়োজন করতে বলছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ ও শাকসবজি থেকে শুরু করে জ্বালানি ও ওষুধ—প্রায় সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। ফলে সংসারের মাসিক বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। এই পর্যায়ে মুখ্যমন্ত্রীর এই বৈঠক গুরুত্বপূর্ণ।