Bengal Dairy Milk Supply Halted | হাওড়ায় ৭ দিনের বেশি বন্ধ লুজ় দুধ সরবরাহ, বিপাকে মানুষ - 24 Ghanta Bangla News
Home

Bengal Dairy Milk Supply Halted | হাওড়ায় ৭ দিনের বেশি বন্ধ লুজ় দুধ সরবরাহ, বিপাকে মানুষ

Spread the love

হাওড়ায় টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ বাংলার ডেয়ারির লিকুইড লুজ দুধ সরবরাহ। সরকারি সংস্থার অধীনস্থ বাংলার ডেয়ারির (পূর্বতন মাদার ডেয়ারি) বিভিন্ন বুথে দুধ না আসায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। জানা গিয়েছে, ২৮ অক্টোবর লুজ দুধের দাম লিটারপ্রতি ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা হয়। কিন্তু তার পরের দিন থেকেই সরবরাহ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে বেসরকারি সংস্থার প্যাকেট দুধ কিনতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ আবার দুধ না কিনেই ফিরে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *