রান্নার আগেও ছটফট করে কই মাছ, কিন্তু জল থেকে তুলতেই কেন কয়েক মিনিটেই মরে যায় ইলিশ? - 24 Ghanta Bangla News
Home

রান্নার আগেও ছটফট করে কই মাছ, কিন্তু জল থেকে তুলতেই কেন কয়েক মিনিটেই মরে যায় ইলিশ?

Spread the love

‘কই মাছের প্রাণ’ এই প্রবাদ তো অনেকেরই শোনা। কই মাছ জল থেকে বের করার পরেই মরে যায়। বড় পাত্রে জলের মধ্যে রেখে দিলে ঘণ্টার পর ঘণ্টা বেঁচে থাকে। সহজে মরে না।

শুধু কৈ নয়, শিঙি, মাগুর মাছের ক্ষেত্রেও একই ব্যাপার। ডাঙাতেও এরা অনেকক্ষণ বেঁচে থাকে। কিন্তু ইলিশের ক্ষেত্রে তেমনটা নয়।

আর ইলিশই যত তাজা হোক না কেন, জল থেকে তুলতেই কয়েক মিনিটেই মৃত্যু। দুটোই তো মাছ। তা হলে এমন পার্থক্য হয় কেন? আসলে ইলিশের শরীরেই লুকিয়ে আছে এর রহস্য।

ইলিশ মাছ শ্বাস-প্রশ্বাস চালায় ফুলকার সাহায্যে। আর ফুলকায় থাকে হাজার হাজার ঝিল্লি। এগুলি হয় ছড়ানো পাতার মতো। যা জলের মধ্যে থেকে অক্সিজেন গ্রহণ করে।

কিন্তু জল থেকে তুলতেই মাছের ফুলকার এই অংশগুলি চুপসে যায়। ফলে অক্সিজেন শোষণ করতে পারে না।

পাশাপাশি ইলিশ জলের মধ্যে সারাদিন ছুটে বেড়ায়। তাই প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়। তাই জল থেকে তুলতেই অক্সিজেনের ঘাটতির কারণে এই মাছ মরে যায়।

এ ছাড়া অনেক ইলিশ ডিম ছাড়ার পরে এরা আরও দুর্বল হয়ে যায়। ইলিশ আলো ও তাপমাত্রার প্রতিও খুব সংবেদনশীল। তাই ইলিশ জল থেকে তুলতেই হার মানে।

কিন্তু এখানেই কৈ মাছ এগিয়ে। কৈ -এর ফুলকার সঙ্গে থাকে বাড়তি শ্বাস নেওয়ার অঙ্গ। যা ফুলকার উপরে থাকে। ফলে কৈ জল থেকে ডাঙায় তুললেও ওই শ্বাসযন্ত্রের সাহায্যে অক্সিজেন নিয়ে দিব্যি বেঁচে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *