মেডিক্যালের তিন ইন্টার্নকে তিন দিনের মধ্যে হাজিরার নোটিশ - 24 Ghanta Bangla News
Home

মেডিক্যালের তিন ইন্টার্নকে তিন দিনের মধ্যে হাজিরার নোটিশ

Spread the love

শো-কজ়ের প্রতিবাদে কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়া। ঘটনায় কলেজের উপাধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তিন ইর্ন্টানকে নোটিশ পাঠাল বউবাজার থানার পুলিশ। তিন দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। লালবাজার সূত্রে খবর, উপাধ্যক্ষের অভিযোগের প্রেক্ষিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে বয়ান নথিভুক্ত করতেই তাঁদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *