মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি জেলার চাষিরা, বিমা ছাড়াই মিলবে ক্ষতিপূরণ
কোন কোন ফসলকে কৃষিপণ্য হিসেবে গণ্য করা হবে তা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার। পূর্ব মেদিনীপুর জেলার একটা বড় অংশে পান, ফুল ও আনাজের চাষ হয়। অথচ, সেগুলোকে অর্থকরী কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেয়নি কেন্দ্রীয় সরকার। তৃণমূল জমানায় ফসল বিমা চালু হওয়ার পরে ধান, আলু, রবিশস্য-সহ একাধিক ফসল বিমার আওতায় চলে আসে। কিন্তু, পান, ফুল ও আনাজ খাতায়-কলমে কৃষিজ পণ্য না হওয়ায় সেগুলোর বিমা হতো না। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পান, ফুল ও আনাজ চাষিরা বিমার সুবিধাও পেতেন না।