বোতলে সাপ নিয়ে হাসপাতালে হাজির মানবাজারের যুবক
সোমবারের এই ঘটনা পুরুলিয়ার মানবাজার থানার অক্ষয়পুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতেই কাজ করছিলেন মিলনচন্দ্র সরেন। সেই সময় আচমকা বাম হাতে কামড়ের আভাস পান তিনি। ভয় পেলেও পরিস্থিতি সামলে কাঠ সরাতেই কালাচ সাপটি দেখতে পান। কোন সাপে কামড়েছে, তা হাতে-নাতে প্রমাণ ও নিশ্চিত করতেই ঝুঁকি নিয়ে সাপটিকে বোতলে পুরে হাসপাতালে ছুটে যান তিনি।