বারবার মেরামত করেও লাভ হয়নি, বাইক চললেই হচ্ছে বিকট শব্দও, চেন-স্প্রোকেটেই সমস্যা নয় তো?
বাইকের রিয়ার স্প্রোকেটের দাঁতগুলি সাধারণত ভোঁতা হয়। অতিরিক্ত ব্যবহারের ফলে এই স্প্রোকেটের দাঁতগুলি বেশি সূচালো এবং ধারালো হতে পারে। এতে চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও বাড়তে পারে।
যদি কয়েক কিলোমিটারের ব্যবধানেই চেন আলগা হয়ে যায় এবং বার বার টাইট দিতে হয়, তা হলে দ্রুত চেন ও স্প্রোকেট বদলে ফেলতে হবে।
চেন লুব্রিকেট করার পরেও যদি চেন এবং স্প্রোকেট থেকে ভয়াবহ শব্দ হতে পারে, তা হলে চেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দ্রুত তা বদলে ফেলাই ভালো।