এশিয়া কাপের সেমিতে ভারত, বিপক্ষে কে?
এশিয়া কাপ রাইজ়িং স্টার্সের সেমি ফাইনালে পৌঁছে গেল ভারত। বৃহস্পতিবার শ্রীলঙ্কা A-র বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ‘A’ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে পাকিস্তান ‘A’-র ৯৬ রানে জয়ের পরেই এই সূচি নিশ্চিত হয়। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। গ্রুপ A-র এক নম্বর দল শ্রীলঙ্কা A-র বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে তাদের। তিন ম্যাচের সবকটিতেই জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমি ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান ‘A’ ও বাংলাদেশ ‘A’। রবিবার হবে ফাইনাল।