আল হুসেইনের বিরুদ্ধে গোলের লক্ষ্যে লোবা, হাবাসের পরিকল্পনায় আস্থা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মুহূর্তে খুব একটা ফর্মে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। সিজনের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা।…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: এই মুহূর্তে খুব একটা ফর্মে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। সিজনের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করলেও পরবর্তীতে বজায় ছিল না সেই ধারাবাহিকতা। পরাজিত হতে হয়েছিল আইএফএ শিল্ড ফাইনাল। সেই ধাক্কা কাটিয়ে এএফসির মঞ্চে নজর কারা ফুটবলের মধ্য দিয়ে গ্রুপ পর্ব শুরু করলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। শেষ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করার ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ হওয়ার পথে লাল-হলুদের। তবে বাকি ম্যাচগুলিতে ভালো ফুটবল খেলার পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ থাকবে প্রত্যেকের।
এক্ষেত্রে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি ইন্টার কাশীর মতো ফুটবল দলকে পরাজিত করে আইএসএল শুরু করলেও পরাজিত হতে হয়েছিল তৃতীয় ম্যাচে। আটকে যেতে হয়েছিল ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির কাছে। যেটা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের। সেখান থেকে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই। দিন কয়েক আগে নিজেদের প্রথম হোম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। যেখানে দুইবার দিল্লির বিরুদ্ধে পিছিয়ে থেকে ম্যাচে ফিরেছিল মশাল ব্রিগেড। ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করা নিঃসন্দেহে বড় ধাক্কা। তার উপর পরবর্তী ম্যাচ যদি খেলতে হয় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই চিন্তায় রাখবে সকলকে।
তবে এক্ষেত্রে এএফসির ম্যাচ থেকেই দলকে ঝালিয়ে নিতে চান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। সেক্ষেত্রে তার আক্রমণভাগের ভরসা হয়ে উঠতে পারেন বিদেশি স্ট্রাইকার আকে আর্নড লোবা। গত দিল্লি ম্যাচে তার গোলেই হার বাঁচিয়েছিল ইস্টবেঙ্গল। আল হুসেইন ম্যাচে ও তার দিকে নজর থাকবে সমর্থকদের। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ প্রথমত, এখানে দলগুলোর সাথে খেলতে পারাটা আমার জন্য একটা বিরাট পাওনা। গোল করতে পেরে আমি খুব খুশি, কারণ এটাই আমার কাজ এবং কোচ যখন আমাকে ডাকেন, তখন আমি সেরাটা দিতে চাই। আমি বুঝতে পারছি যে এটা কিছুটা দেরিতে হচ্ছে, কিন্তু এটা আমাকে অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে।’
আরও বলেন, ‘ আমরা ঘরের মাঠের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। কোচ হাবাস যখনই আমাকে খেলার সুযোগ দেন, আমি নিজের ছাপ রাখার চেষ্টা করি। কোচের পরিকল্পনার ওপর আমার পূর্ণ আস্থা আছে, এবং দল হিসেবে আমরা পরিস্থিতি পাল্টে দিতে পারি। আমি আমাদের সকল সমর্থকদের আগামীকাল এসে আমাদের সমর্থন করার জন্য অনুরোধ করছি, কারণ তাদের সমর্থনই সবকিছু বদলে দিতে পারে।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates