আওয়ামি লিগের মোকাবিলা কী ভাবে, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছে এনসিপি
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আওয়ামি লিগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন তাঁরা। তাঁর দাবি, জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় নিয়ে আসার ব্যাপারে একটা রোডম্যাপ থাকা উচিত বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তাঁরা।