শ্যালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার জামাইবাবু, নেপথ্যে কী কারণ?
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নিয়াজ বানো (৪৫) এবং আফনান (8)। গত ১৩ নভেম্বর রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বদায়ুঁ (Badaun) জেলার কানহা নাগলা গ্রামে। এই খুনের অভিযোগ উঠেছে ওই গ্রামেরই আজিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত চালিয়ে, হত্যাকাণ্ডের ১১ দিন পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।