লাচেনপার দুরন্ত সেভে রক্ষা, আল হুসেইনের বিরুদ্ধে গোলশূন্য ইস্টবেঙ্গল

আজ, মঙ্গলবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পঞ্চম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে জর্ডানের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইনের…
আজ, মঙ্গলবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পঞ্চম ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে তাদের লড়াই করতে হচ্ছে জর্ডানের শক্তিশালী ফুটবল ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে এখনও পর্যন্ত গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষেই। তবে দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলে জয় সুনিশ্চিত করার মরিয়া চেষ্টা থাকবে দুই শিবিরের। তবে আজ দেশের মাঠে ম্যাচ থাকায় সমর্থকদের সামনে লড়াই করার ফলে কিছুটা হলেও বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে লাল-হলুদ।
এদিন প্রথম থেকেই বল দখলের লড়াইয়ে ইস্টবেঙ্গল দলকে টেক্কা দিয়েছে আল হুসেইনের ফুটবলাররা। মাঝমাঠ থেকে আক্রমণ সংগঠিত করে বারংবার তারা উঠে আসতে শুরু করেছিল প্রতিপক্ষের রক্ষণভাগে। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর সুযোগ বুঝেই পাল্টা আক্রমণে উঠে আসতে দেখা যায় দানি রামিরেজ থেকে শুরু করে মহম্মদ রশিদদের। বেশকিছু গোলমুখী শট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। আকে আর্নড লোবা উইং ধরে বারংবার আক্রমণ শানালেও বল গোলে রাখতে পারেননি। এছাড়াও ডি বক্সের ভিতরে ঢুকে দুরপাল্লার শট নিয়েছিলেন জয় গুপ্তা বল অনায়াসেই চলে গিয়েছিল বাইরে।
তারপর প্রথমার্ধের অন্তিম কোয়ার্টারে আক্রমণের তেজ বাড়িয়েছিল আল হুসেইন। বেশকিছু দুরন্ত শট তাদের তরফে নেওয়া হলেও ইস্টবেঙ্গল গোলরক্ষক ফূর্বা লাচেনপার সক্রিয়তায় গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের তরফে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.