রাস পূর্ণিমা উপলক্ষে দীঘায় ভক্তদের ঢল
রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দীঘার বিভিন্ন ঘাটে ভক্তদের ভিড়। এ দিন ভোর থেকেই একের পর এক ঘাটে ভক্তরা স্নান ও ধর্মীয় আচার পালন শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটগুলিতে সমাগম আরও বাড়তে থাকে। খোল, করতাল ও খঞ্জনির তালে ভক্তরা নাম সংকীর্তনে মেতে ওঠেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে শহর। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। পঞ্জিকা অনুসারে, আজ রাত ৮টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে অগ্রহায়ণ পূর্ণিমা তিথি, তারপর শুরু হবে অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ তিথি।