রাজকোট জেলায় যাত্রিবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু দু’টি সিংহীর
প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দু’টি সিংহীর। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে গুজরাটের রাজকোট জেলায়। খবর পাওয়ার পরেই এলাকায় গিয়েছেন রেল এবং বন বিভাগের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। রেললাইনে বন্যপ্রাণী চলে আসার বিষয়ে কোথাও কোনও রকম সমন্বয়ের অভাব আছে কী না তাও খতিয়ে দেখছেন তাঁরা।
বিস্তারিত আসছে…