মেট্রো ও বন্দে ভারত তৈরিতে বড় পদক্ষেপ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে Jupiter Wagons-এর চুক্তি

কলকাতা: মেট্রো রেল এবং দেশের আধুনিক ট্রেন তৈরির ক্ষেত্রে বড় পদক্ষেপ করল কলকাতার সংস্থা Jupiter Wagons Ltd। দক্ষিণ কোরিয়ার Woojin Industrial Sysatems-এর সঙ্গে যৌথ উদ্যোগে…
কলকাতা: মেট্রো রেল এবং দেশের আধুনিক ট্রেন তৈরির ক্ষেত্রে বড় পদক্ষেপ করল কলকাতার সংস্থা Jupiter Wagons Ltd। দক্ষিণ কোরিয়ার Woojin Industrial Sysatems-এর সঙ্গে যৌথ উদ্যোগে মেট্রো ট্রেন এবং EMU, Vande Bharat, সেমি হাই-স্পিড ও হাই-স্পিড ট্রেনের জন্য Propulsion System তৈরি করবে সংস্থাটি। এই উদ্যোগের মাধ্যমে রেল কোচ তৈরির পাশাপাশি অত্যাধুনিক ট্রেনের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাতেও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে Jupiter Wagons।
যৌথ উদ্যোগে ৮০ শতাংশ অংশীদারিত্ব Jupiter Wagons-এর
চুক্তি অনুযায়ী, নতুন যৌথ উদ্যোগে Jupiter Wagons-এর হাতে থাকবে ৮০ শতাংশ অংশীদারিত্ব। দক্ষিণ কোরিয়ার Woojin Industrial Systems-এর অংশীদারিত্ব থাকবে ২০ শতাংশ। এই উদ্যোগের আওতায় মেট্রো কোচ ভারতে তৈরি হবে। অন্যদিকে Woojin সরবরাহ করবে Propulsion System, Train Control and Management System (TCMS), Automatic Door System, Bogies এবং Aluminium Car Body Shells।
অর্থাৎ, মেট্রো ট্রেনের কোচ তৈরির পাশাপাশি ট্রেনের গতি নিয়ন্ত্রণ, পরিচালনা এবং যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তি এই যৌথ উদ্যোগের আওতায় আসবে। Woojin-এর প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতেই এই ব্যবস্থাগুলি তৈরি ও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
‘হুইল থেকে প্রপালশন সিস্টেম’, নতুন লক্ষ্য Jupiter Wagons-এর
Jupiter Wagons-এর ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া এই চুক্তিকে সংস্থার ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, Woojin-এর সঙ্গে যৌথ উদ্যোগের ফলে আন্তর্জাতিক মানের মেট্রো, প্রপালশন এবং ট্রেন নিয়ন্ত্রণ প্রযুক্তি ভারতে আনা সম্ভব হবে। ভারতীয় ইঞ্জিনিয়াররা সেই প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করবেন এবং যৌথ উদ্যোগে তৈরি ব্যবস্থার মালিকানাও থাকবে ভারতীয় সংস্থার হাতে।
বিবেক লোহিয়ার মতে, এতদিন রেলের চাকা ও অন্যান্য যন্ত্রাংশ তৈরিতে Jupiter Wagons-এর যে অভিজ্ঞতা রয়েছে, এবার Propulsion System-সহ ট্রেনের আরও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি হল। এর ফলে দেশের রেল পরিকাঠামোর উন্নয়নে সংস্থাটি আরও পূর্ণাঙ্গ Rolling Stock Partner হিসেবে কাজ করতে পারবে। পাশাপাশি ভারত ও দক্ষিণ কোরিয়ার শিল্প সহযোগিতার ক্ষেত্রেও এই উদ্যোগ নতুন অধ্যায় তৈরি করবে।
Make in India-তে প্রযুক্তি হস্তান্তর করবে Woojin
এই যৌথ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রযুক্তি হস্তান্তর। Woojin Industrial Systems তাদের প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা Jupiter Wagons-এর সঙ্গে ভাগ করে নেবে। Make in India কর্মসূচির আওতায় ভারতে এই গুরুত্বপূর্ণ রেল প্রযুক্তিগুলির নকশা তৈরি, ইঞ্জিনিয়ারিং, উৎপাদন, পরীক্ষা, কমিশনিং এবং রক্ষণাবেক্ষণের কাজ করার পরিকল্পনা রয়েছে।
বিবেক লোহিয়া জানিয়েছেন, Woojin-এর প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতীয় ইঞ্জিনিয়াররা দেশেই এই ব্যবস্থাগুলির উন্নয়ন ও উৎপাদনের দায়িত্ব নিতে পারবেন। এর ফলে অত্যাধুনিক রেল প্রযুক্তির জন্য বিদেশি সংস্থার উপর নির্ভরতা কমানোর সুযোগও তৈরি হতে পারে।
রেলের যন্ত্রাংশ তৈরিতে আগে থেকেই অভিজ্ঞ Jupiter Wagons
উল্লেখ্য, Jupiter Wagons বর্তমানে Freight Wagon, Bogies এবং Couplers তৈরি করে। পাশাপাশি সংস্থাটি রেলের চাকা, Axles এবং Wheelsets উৎপাদনের সঙ্গেও যুক্ত। এই কাজের জন্য Jupiter Tatravagonka Railwheel Factory (JTRWF) রয়েছে। ওই সংস্থায় ইতালির Lucchini RS এবং SIMEST-ও অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।
এবার দক্ষিণ কোরিয়ার Woojin-এর সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে মেট্রো কোচ এবং আধুনিক ট্রেনের প্রযুক্তিগত ব্যবস্থায় প্রবেশ করতে চলেছে Jupiter Wagons। ফলে কলকাতার এই সংস্থার ব্যবসার পরিধি আরও বাড়বে। একই সঙ্গে দেশের মেট্রো ও দ্রুতগতির রেল পরিষেবার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ ভারতে উৎপাদনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.