ফুল-গঙ্গাজলে পা ধুইয়ে ১০০ পরিবারকে সনাতনে ফেরালেন ছত্তিশগড়ের বিজেপি রাজ্য সভাপতি - 24 Ghanta Bangla News
Home

ফুল-গঙ্গাজলে পা ধুইয়ে ১০০ পরিবারকে সনাতনে ফেরালেন ছত্তিশগড়ের বিজেপি রাজ্য সভাপতি

Spread the love

ছত্তিশগড়: ছত্তিশগড়ের কোরবা জেলায় এক (Chhattisgarh)বিশাল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১০০টি পরিবারের ৫০০ জন মানুষ পুনরায় সনাতন হিন্দু ধর্মে ফিরে এসেছেন। গত…

chhattisgarh-100-families-gher-wapsi

ছত্তিশগড়: ছত্তিশগড়ের কোরবা জেলায় এক (Chhattisgarh)বিশাল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১০০টি পরিবারের ৫০০ জন মানুষ পুনরায় সনাতন হিন্দু ধর্মে ফিরে এসেছেন। গত রবিবার, ২২ নভেম্বর কোরবা শহরের ঘণ্টাঘর ওপেন থিয়েটারে ‘হিন্দুত্ব রক্ষক সম্মান সমারোহ’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অখিল ভারতীয় ঘর ওয়াপসি অভিযানের প্রধান তথা ছত্তিশগড় বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রবল প্রতাপ সিং জুদেও এবং মহামণ্ডলেশ্বর স্বামী অনিলানন্দ মহারাজের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রথাগত রীতিনীতির মাধ্যমে এই পরিবারগুলিকে সনাতন ধর্মে স্বাগত জানানো হয়। অনুষ্ঠান সূত্রে জানা গিয়েছে, সনাতন ধর্মে ফিরে আসা এই মানুষদের অধিকাংশই কোরবা জেলার বনাঞ্চল এলাকা এবং পার্শ্ববর্তী শক্তি জেলার আদিবাসী ও গ্রামীণ সম্প্রদায়ের বাসিন্দা।

আরও দেখুনঃ দ্বিতীয় পরীক্ষায় নিরাপদ প্রমাণিত বিসলেরি! আইনি জট কাটবে কি?

দীর্ঘদিন আগে বিভিন্ন প্রলোভন বা পরিস্থিতির চাপে পড়ে তাঁরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে দাবি করা হয়েছে। রবিবার ধর্মসেনা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মহা-সম্মেলনে তাঁরা স্বেচ্ছায় নিজেদের পূর্বপুরুষের ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। (Chhattisgarh)অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল যখন প্রবল প্রতাপ সিং জুদেও নিজে হাতে পিতলের পাত্রে জল ও ফুলের পাপড়ি দিয়ে এই মানুষদের পা ধুইয়ে দেন এবং উত্তরীয় ও দেবদেবীর ছবি উপহার দিয়ে সসম্মানে বরণ করে নেন।

সমাবেশে উপস্থিত হয়ে সনাতন ধর্মে ফিরে আসা একাধিক মানুষ মঞ্চে দাঁড়িয়ে তাঁদের ধর্মান্তরণের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শক্তি জেলার বাসিন্দা সমরীন বাই সতনামী এবং বাগবুড়ার লতা সাহু জানান, তাঁদের স্বামীদের গুরুতর অসুস্থতা সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এবং বিভিন্ন অলৌকিক আরোগ্য সভার প্রলোভন দেখিয়ে তাঁদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছিল।

কিন্তু প্রার্থনা বা তথাকথিত পবিত্র জলেও তাঁদের স্বামীদের প্রাণ বাঁচানো যায়নি। স্বামীর মৃত্যুর পর তাঁদের মোহভঙ্গ হয় এবং তাঁরা বুঝতে পারেন যে নিজেদের মূল শিকড় ও সংস্কৃতি ছেড়ে আসাটা বড় ভুল ছিল। তাই কোনো চাপ ছাড়াই তাঁরা পরিবারসহ সনাতন ধর্মে ফিরে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *