ডিসেম্বরে হরিণঘাটায় আম্বানির কারখানার ভূমিপুজো, সিঙ্গুরেও অশোক লেল্যান্ড, জানালেন মুখ্যমন্ত্রী
হরিণঘাটায় রিলায়েন্সের কারখানার ভূমিপুজো:
নিউটাউনের দুর্গাঙ্গনের জমিতে তিরুপচি বালাজির মন্দির তৈরি হচ্ছে। তার যাবতীয় অনুমতি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ওখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হবে। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি জানান, অনন্ত আম্বানি তাঁকে ফোন করেছিলেন। হরিণঘাটার কারখানার ভূমিপুজোর জন্য অনন্ত আম্বানি এবং মুকেশ আম্বানিকে তিনি আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানান, অনন্ত আম্বানি জানিয়েছেন তাঁরা ১২ ডিসেম্বর আসছেন। নিউটাউনে তিরুপতি বালাজির মন্দির তৈরি করছেন ওঁরা। ১২ ডিসেম্বর সেখানেই আসছেন, সেদিনই হরিণঘাটায় ঠান্ডা পানীয় (ক্যাম্পাকোলা) কারখানায় ভূমিপূজা হবে। রিলায়েন্স গোষ্ঠীর অধীনে RCPL ওই প্রকল্প তৈরি করছে। হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করছে রিলায়েন্স গোষ্ঠী।