বিজেপি কর্মী খুনে অভিযুক্তদের বাড়িতে চলল বুলডোজ়ার
দুর্গাপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়ি বুলডোজ়ার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। সোমবার বিকেলে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জব্বরপল্লিতে অভিযান চলে। গত ১০ নভেম্বর বিজেপি কর্মী শ্যাম দাসকে জমি বিবাদের জেরে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে প্রতিবেশী দুই ভাই বিজয় ও অজয় নন্দী। এই ঘটনায় বিজয় ও অজয় নন্দী-সহ তাঁদের এক অনুগামীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয় ও বিজয়ের বাড়ি সরকারি জমিতে অবৈধ ভাবে তৈরি হয়েছিল। ইছাপুর পঞ্চায়েতের নোটিসের তরফের পরেই এ দিন বাড়িটি ভেঙে ফেলা হয়।