গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে বিজেপি বিধায়ক রেখা পাত্র। দিল্লিতে মোদী-বালেন্দ্র শাহ বৈঠক ও অযোধ্যা-জনকপুর রেল উদ্বোধন, নজরে নবান্ন বৈঠক - 24 Ghanta Bangla News
Home

গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশনে বিজেপি বিধায়ক রেখা পাত্র। দিল্লিতে মোদী-বালেন্দ্র শাহ বৈঠক ও অযোধ্যা-জনকপুর রেল উদ্বোধন, নজরে নবান্ন বৈঠক

Spread the love

বিহারের বৈশালী জেলায় নীতীশ সেতুর উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রীর ছবি লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগে গ্রেপ্তার ৪ জন। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার ঘটনায় রাঘোপুরের বিডিও রুস্তমপুর থানায় শনিবার ১১ জনের বিরুদ্ধে অভিযোগ জানান। তার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় চার জনকে। ২১ নভেম্বর, শনিবার দুপুরে বৈশালীতে নীতীশ সেতুর উদ্বোধন করে নরেন্দ্র মোদী। সেতুর দুই পাশে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার লাগানো হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, রাষ্ট্রীয় জনতা দলের পতাকা হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ সেই সব পোস্টার ছিঁড়ে ফেলছেন। ওই ঘটনায় শনিবার রাতেই রুস্তমপুর থানায় অভিযোগ দায়ের হয়। ভিডিয়ো ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *