December Horoscope: ২ ডিসেম্বর থেকেই কপাল খুলছে! টাকা আর চাকরিতে বাম্পার লাভ এই ৪ রাশির | Budhaditya Rajyog 2026: 4 Lucky Zodiac Signs to Shine in Career and Money from December 2
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit: Magnific
বছরের শেষ মাস মানেই নতুন আশার শুরু। তবে ডিসেম্বর পা রাখতে না রাখতেই যদি ভাগ্যের চাকা বনবন করে ঘুরতে শুরু করে, তাহলে তো কথাই নেই! জ্যোতিষশাস্ত্র বলছে, আগামী ২ ডিসেম্বর থেকেই তৈরি হচ্ছে দারুণ এক বুধাদিত্য রাজযোগ (Budhaditya Rajyog)। জ্যোতিষবিদদের মতে, এর জেরে কপাল খুলতে পারে ৪ রাশির। বলা হচ্ছে, এত দিন যে কাজগুলো আটকে ছিল, সেগুলোর জট এবার খুলবে। সঙ্গে মান-সম্মান আর পদমর্যাদা, দুই-ই বাড়ার জোরালো যোগ রয়েছে।
কখন আর কীভাবে হচ্ছে এই যোগ?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় গ্রহদের রাজকুমার। মানুষের বুদ্ধি, কথা বলার কায়দা, ব্যবসা, পড়াশোনা আর যুক্তি, সবকিছুর চাবিকাঠি থাকে বুধের হাতে। এত দিন বুধ ছিল তুলা রাশিতে। পঞ্জিকা বলছে, আগামী ২ ডিসেম্বর সন্ধে ৫টা ৩০ মিনিটে ঘর বদলে বৃশ্চিক রাশিতে ঢুকছে সে। সেখানে থাকবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এদিকে সূর্য আগে থেকেই বৃশ্চিকে বসে আছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য আর বুধের এই মিলনেই ২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত থাকবে বুধাদিত্য রাজযোগের প্রভাব।
তালিকায় কোন ৪ রাশি?
মেষ রাশি: জ্যোতিষশাস্ত্র মতে, সময়টা মেষ রাশির জাতকদের জন্য বেশ লাভজনক। জীবনের নানা দিকে ভাল বদল চোখে পড়তে পারে। অফিসে নিজের যোগ্যতা প্রমাণ করার দারুণ সুযোগ মিলবে, ঘাড়ে আসতে পারে বড় কোনও দায়িত্বও। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা করে ভাল লাভের মুখ দেখতে পারেন। পকেটের হালও ধীরে ধীরে ফিরবে বলেই মত জ্যোতিষবিদদের। তবে হ্যাঁ, টাকা-পয়সার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্কট রাশি: জ্যোতিষবিদদের মতে, কর্কট রাশির জাতকদের জন্যও সময়টা দারুণ। কাজে মন বসবে, আর তার ফলও মিলতে পারে হাতেনাতে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি আর বেতন বাড়ার জোরালো যোগ রয়েছে। নানা দিক থেকে লাভের সম্ভাবনা আছে। কাজের ফাঁকে পরিবারের সঙ্গেও বেশ ভাল সময় কাটানোর সুযোগ মিলতে পারে।
কন্যা রাশি: শাস্ত্রমতে, এই সময়ে কন্যা রাশির জাতকদের মনের জোর আর সাহস, দুই-ই বাড়বে। অনেক দিন ধরে যাঁরা একটা ভাল চাকরির খোঁজ করছেন, তাঁদের কাছে সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, আর তা থেকে ভালো লাভের যোগ রয়েছে। কেরিয়ারে নতুন দিশা মিলতে পারে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশি: জ্যোতিষশাস্ত্র বলছে, ভাগ্য এবার পুরোপুরি মীন রাশির জাতকদের সঙ্গে থাকবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজগুলো এবার শেষ হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, দুই জায়গাতেই নতুন সুযোগ আসার যোগ রয়েছে। কাজের প্রতি আগ্রহ বাড়বে। জরুরি কোনও কাজে সাফল্য তো আসতে পারেই, মনের পুরনো কোনও ইচ্ছেও পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া সমস্ত তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিন।