আগুন লেগে আতঙ্ক, রক্ষা প্রসূতিদের
ভোরের আলো ফোটার আগেই আগুন লেগে আতঙ্ক ছড়াল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ প্রসূতি বিভাগের ঠিক পাশের একটি বন্ধ সাব-স্টোর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। আতঙ্ক ছড়ায় চিকিৎসক ও রোগীদের মধ্যে৷ তবে প্রসূতি ও সদ্যোজাতদের নিরাপত্তার কথা ভেবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন কমপক্ষে দশ জন রোগীকে তড়িঘড়ি অন্য ওয়ার্ডে সরিয়ে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ।