সরকারি ধান আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার রাইস মিলের মালিক
পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলার খাদ্য দপ্তর সূত্রে খবর, আউশগ্রাম-১ ব্লকের গোন্না-দারাপুর এলাকার একটি সরকারি তালিকাভুক্ত রাইস মিল কেএমএস ২০২৫-’২৬ বর্ষের জন্য সরকারের সঙ্গে চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, ‘সেন্ট্রাল পুল’ ও ‘স্টেট পুল’ মিলিয়ে ওই মিলটিকে বিপুল পরিমাণ সরকারি ধান দেওয়া হয়। এর পরিবর্তে ৬৮ শতাংশ হারে ‘কাস্টম মিলড রাইস’ (সিএমআর) সরকারকে ফেরত দেওয়ার কথা ছিল ওই চালকলের। কিন্তু ওই মিল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে সিএমআর জমা দেননি।