অসময়ের বৃষ্টিতে খেতের সরষে নষ্ট
অসময়ের বৃষ্টিতে মালদায় বিপাকে চাষিরা। ধানের ক্ষতি না হলেও সরষে নিয়ে প্রবল দুশ্চিন্তা। টানা বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদা ব্লকের তালতলা, মুচিয়া-সহ একাধিক এলাকার সরষে খেত। জমিতে জল জমে থাকায় সরষে গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চাষিরা জানান, অসময়ের বৃষ্টিতে সরষের উৎপাদনে ব্যাপক প্রভাব পড়তে পারে। আর্থিক ক্ষতির মুখে পড়বেন এলাকার বহু চাষি। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা।