Tilak Verma: 'যদি শাহবাজ আর ২টো ওভার থাকত...', পাকিস্তানের কাছে হারে হতাশ তিলক! | Tilak Says Shahbaj's Out Was Turning Point of The match against Pak A - 24 Ghanta Bangla News
Home

Tilak Verma: ‘যদি শাহবাজ আর ২টো ওভার থাকত…’, পাকিস্তানের কাছে হারে হতাশ তিলক! | Tilak Says Shahbaj’s Out Was Turning Point of The match against Pak A

Spread the love

Tilak Verma: 'যদি শাহবাজ আর ২টো ওভার থাকত...', পাকিস্তানের কাছে হারে হতাশ তিলক!

তিলক ভার্মাImage Credit: Getty Images

দোহা: গতকাল একা লড়েও ভারতকে জেতাতে পারেননি তিলক ভার্মা। পাকিস্তান এ-র বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত এ। ৩১৪ রান তাড়া করতে নেমে ২৬৫ রানেই অল আউট হয়ে যায় ভারত। একা সেঞ্চুরি করেছেন তিলক ভার্মা। তবুও জিতল না ভারত। এই প্রসঙ্গে অনেকেই তিলকের মন্থর ইনিংসের সমালোচনা করছেন। কিন্তু তিলক নিজে কী বললেন?

ম্যাচের পর তিলক বললেন, “অভিষেক যেভাবে ইনিংস শুরু করেছিল ও মাঝের দিকে শাহবাজ যেভাবে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন আমরা রানের গতি বাড়াতে গিয়েছিলাম, ঠিক তখনই শাহবাজ আউট হয়ে গেল। ও যদি আর দুটো ওভার ক্রিজে থাকত, তাহলে হয়তো আমি ম্যাচটা শেষ করে আসতে পারতাম।” এরপরেই প্রচন্ড ট্রল করা হচ্ছে তিলককে নিয়ে। যেখানে তিনি নিজে ১৪৯ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন, সেখানে কী করে শাহবাজের উপর দোষ চাপান তিনি? এমনই প্রশ্ন করছেন নেটিজেনরা।

যদিও অতীতে কিন্তু এই রানই তাড়া করেছে ভারত। দিন কয়েক আগে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি ম্যাচে একইভাবে ইনিংস গড়ছিলেন তিলক। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বলে ৫৪ রান প্রয়োজন ছিল ভারতের। সেখান থেকেই অবিশ্বাস্য কামব্যাক করে দলকে জেতান তিলক। ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। একইভাবে, গতকাল শাহবাজ আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ২৪১। ৪২ বলে ৭৩ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু আলি রাজার এক ওভার সব গুলিয়ে দেয়।

৪৯ বলে ৫৬ রান করে আলি রাজার বলে আউট হন শাহবাজ। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ভারতের স্কোর তখন ২৪১/৭। এর ঠিক ৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। ০ রানে আউট হন বিপরাজ নিগম ও হর্ষিত রানা। এরপর প্রিন্স যাদবকে সঙ্গে নিয়ে একা লড়লেন ভারত অধিনায়ক। সেঞ্চুরিও এল তিলকের ব্যাট থেকে। কিন্তু ১ উইকেট বাকি থাকায় হাত খুলে খেলতে পারছিলেন না তিনি। শেষ ৬ বলে ৪৯ রান প্রয়োজন ছিল ভারতের, যা অসম্ভব। আহমেদ দানিয়ালের শেষ ওভারের প্রথম বলেই উইকেটকিপার রোহেল নাজিরের হাতে তালুবন্দি হলেন তিলক। একই সঙ্গে পাকিস্তানের কাছে হার স্বীকার করল ভারত।

তবে তাঁর এই বক্তব্যে একটা কথা পরিষ্কার, শাহবাজের আউট হওয়া নিয়ে নিরাশ তিলক। অনেক নেটিজেন এও বলছেন, যদি তিলক আর একটু তাড়াতাড়ি ব্যাটিং করতেন, তাহলে ভারত হয়ত জিততে পারত। তবে লাগাতার ট্রোলিং ও মজার মধ্যে বাস্তব হল, উইকেট না থাকার ফলে জলদি ব্যাট করতে চেয়েও করতে পারেননি তিলক। যার ফলে লড়াই করেও হারতে হল ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *