Supreme Court: 'চেম্বারে বসে শুধু কফি খাচ্ছেন, ওরা আদালতে কাজ করে না কেন?', ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি সূর্য কান্ত | Supreme Court CJI Surya Kant Shares Judicial Officials Lack Discipline, Asks Why Don't They Work in Court? - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘চেম্বারে বসে শুধু কফি খাচ্ছেন, ওরা আদালতে কাজ করে না কেন?’, ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি সূর্য কান্ত | Supreme Court CJI Surya Kant Shares Judicial Officials Lack Discipline, Asks Why Don’t They Work in Court?

Spread the love

Supreme Court: 'চেম্বারে বসে শুধু কফি খাচ্ছেন, ওরা আদালতে কাজ করে না কেন?', ক্ষোভে ফেটে পড়লেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

কী বললেন প্রধান বিচারপতি?Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: জুডিশিয়াল অফিসারদের নিয়ামানুবর্তিতা নিয়ে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট (Supreme Court)। যে অফিসাররা চাকরির সুযোগ-সুবিধার দাবি জানাচ্ছেন, তাদের এই আচরণকে নিয়মানুবর্তিতার অভাব বলেই উল্লেখ করলেন।

আজ, সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) ও বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে বার মেম্বারদের জন্য সরাসরি নিয়োগের অধীনে কেরলের জেলা আদালতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল।

সংবিধানের ২৩৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও আইনজীবী যদি সরাসরি জেলা বিচারক পদে নিয়োগ হতে চান, তাহলে তাঁর অন্তত সাত বছর বার-এ আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং তাঁর নাম হাই কোর্টের সুপারিশে পাঠাতে হবে। এই মামলার মূল বিতর্ক ছিল, কোনও বিচারবিভাগীয় আধিকারিক আগে আইনজীবী হিসেবে কাজ করে থাকলে, সেই বার-এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কি বার কোটায় জেলা বিচারক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন?

মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের সকলেই বিচার বিভাগে নিয়ম-শৃঙ্খলার দাবি ও আধিকারিকদের আচরণ নিয়ে ক্ষোভ জানান। প্রধান বিচারপতি বলেন, “ওরা (জুডিশিয়াল অফিসার) আজকাল অতিরিক্ত মুখ খুলছে। প্রতিটি বিষয়ে জুডিশিয়াল অফিসাররা আবেদন জানাচ্ছেন যে আমাদের এটা অনুমোদন করুন। ওরা আদালতে কাজ করে না কেন?”

প্রধান বিচারপতি আরও বলেন “আমরা জানি আদালত কীভাবে কাজ করে। সারাদিন তাঁরা কী ধরনের মামলা নিষ্পত্তি করছেন, তাও আমরা জানি। এখানে শুধু আবেদন (পিটিশন) দাখিল করেই যাচ্ছেন। কেউ চেম্বারে বসে শুধু কফি খাচ্ছেন—যেন আদালতে কী হচ্ছে, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। বিষয়টা এমন নয়। শৃঙ্খলার সম্পূর্ণ অভাব রয়েছে।”

জুডিশিয়াল অফিসাররা যারা ক্রমাগত চাকরি সংক্রান্ত সুযোগ-সুবিধা, যেমন বয়সসীমা বাড়ানো ও অন্যান্য সুবিধার দাবি করছেন, তারা সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “২৪ ঘণ্টা এরা শুধু ভাবছেন যে কী  সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি বা পাব, আমাদের বয়সসীমা বাড়ানো হচ্ছে কি না, এটা-ওটা সুবিধা মঞ্জুর হচ্ছে কি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *