MA Baby-‘ইন্ডিয়া’য় এক মঞ্চে, বঙ্গের সিদ্ধান্ত আলিমুদ্দিনের: বেবি
অনুষ্ঠানের ফাঁকে মমতা তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে বেবি বলেন, ‘কেরলমে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফের সঙ্গে সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ লড়াই করে। কিন্তু জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’য় সিপিএম ও কংগ্রেস রয়েছে একসঙ্গে। বিজেপি, আরএসএসের মোকাবিলায় তৈরি হয়েছে এই জোট। সেখানে তৃণমূলও (মমতা) আছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে রাজ্য নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।’