১০ দিন পরেই একসঙ্গে রাখি আর চন্দ্রগ্রহণ, চাঁদ অন্ধকারে ঢাকলেই বিপদ বাড়বে ৫ রাশির
আগামী ২৮ অগস্ট হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই দিনই পড়েছে শ্রাবণ পূর্ণিমা। বাংলা ক্যালেন্ডার অনুসারে তা রাখি পূর্ণিমা। পালিত হবে রাখিবন্ধন। এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে ভারতে এর সূতক কালও মানা হবে না, তাই রাখি পালনে কোনও বাধা থাকবে না। তবে প্রভাব থাকবে বেশ কয়েকটি রাশির জাতকদের উপর। কারা তাঁরা?
ভারতীয় সময়ে কখন হবে চন্দ্রগ্রহণ?

২৮ অগস্ট আংশিক চন্দ্রগ্রহণ হবে। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে সকাল ৮টা ৪ মিনিটে এবং শেষ হবে সকাল ১১টা ২২ মিনিটে। গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে সকাল ৯টা ৪৩ মিনিটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলবে এই গ্রহণ। সেই সময় ভারতে দিনের আলো থাকবে।
কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

এই আংশিক চন্দ্রগ্রহণ আমেরিকা, ইউরোপ, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার কিছু জায়গা থেকে দেখা যাবে। গ্রহণের সময় চাঁদকে লালচে দেখাতে পারে। সেই কারণে একে ‘ব্লাড মুন’ বলেও উল্লেখ করা হচ্ছে। নাসার তথ্য অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে ঘন ছায়ার মধ্যে চাঁদের প্রায় ৯৬.২ শতাংশ অংশ প্রবেশ করবে।
কোন কোন রাশির উপর পড়তে পারে প্রভাব?

ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও জ্যোতিষীদের একাংশের মতে, এর প্রভাব কিছু রাশির জীবনে পড়তে পারে। ২৮ অগস্টের এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশিতে ঘটবে বলে জ্যোতিষ গণনায় উল্লেখ করা হয়েছে। যা পাঁচটি রাশিকে এই সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
-
মেষ রাশি: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
-
সিংহ রাশি: মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ আসতে পারে। ব্যবসায়ীদের এই সময় বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
-
কর্কট রাশি: অস্থিরতা ও বিরক্তি বাড়তে পারে। রাগের মাথায় এমন কথা বলে ফেলতে পারেন, যার জন্য পরে অনুতপ্ত হতে হবে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন।
-
মকর রাশি: পারিবারিক সমস্যা ধৈর্যের সঙ্গে সামলাতে হবে। স্বাস্থ্য ও কাজের ক্ষেত্রেও অবহেলা করা উচিত নয়।
-
কুম্ভ রাশি: রাগ বাড়তে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই ভালো। আইনি ও সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজও এই সময় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।