Jhargram Bomb Scare | ঝাড়গ্রামে রাস্তার পাশে লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

Jhargram Bomb Scare | ঝাড়গ্রামে রাস্তার পাশে লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক

Spread the love

সোমবার ঝাড়গ্রাম শহরে লাল রঙের সন্দেহজনক ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। সাতসকালে শহরের ব্যস্ততম শিব মন্দির মোড় সংলগ্ন কোর্ট রোডে ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ব্যাগটি। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। পুলিশের প্রাথমিক অনুমান, টোটো বা গাড়ি থেকে পড়ে গিয়ে থাকতে পারে ব্যাগটি। পুরো বিষয় ক্ষতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *