IND A vs PAK A Scorecard: জলে গেল তিলকের লড়াই, পাকিস্তান এ-র কাছে হার ভারতের | Pakistan Shaheens Beat India A Despite Tilak Varma Heroics, Chase Of 314 Fails - 24 Ghanta Bangla News
Home

IND A vs PAK A Scorecard: জলে গেল তিলকের লড়াই, পাকিস্তান এ-র কাছে হার ভারতের | Pakistan Shaheens Beat India A Despite Tilak Varma Heroics, Chase Of 314 Fails

Spread the love

IND A vs PAK A Scorecard: জলে গেল তিলকের লড়াই, পাকিস্তান এ-র কাছে হার ভারতের

ভারত এ বনাম পাকিস্তান এImage Credit: Facebook/BCCI, PTI

দোহা: ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে আর একটু উত্তেজনা হবে না, বাগবিতণ্ডা হবে না, তা কি হয়? সে যতই সিনিয়র দলের খেলা হোক বা ছোটদের, দুই দলের উত্তপ্ত বাক্যবিনিময় হতেই থাকে। এবারেও তার অন্যথা হল না। দুই দলই একে অপরকে টানা কথা শুনিয়ে গেল। তবে ম্যাচে কিন্তু জিতল না ভারত। ৪৮ রানে পাকিস্তানের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া এ। এর ফলে রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে বশ্যতা শিকার করতে হল টিম ইন্ডিয়াকে। কুম্ভের মত গড় রক্ষা করেও দেশকে জেতাতে পারলেন না তিলক ভার্মা। ৩১৪ রান তাড়া করতে নেমে ২৬৫ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। তিলক করলেন ১০০ রান। ৪৮ রানে জিতল পাকিস্তান এ।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান শাহিনস। বড় রান পেলেন দুই ওপেনার। শামিল হুসেন করলেন ৩৩ রান, মাজ সাদকতের ব্যাট থেকে এল ৫৯ রান। উইকেটকিপার রোহেল নাজির বিনা রান করেই আউট হয়ে যান। তবে বড় রান পেয়েছেন হাসান নওয়াজ ও ফারহান ইউসুফ। ৮২ বলে ৭৯ করেন হাসান। ৪৮ বলে ৫৬ রান করেছেন ফারহান ইউসুফও। শেষে ১৪ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন ইমরানও। তবে শেষ ৫ ওভারে চরম ভরাডুবি হয় পাক ব্যাটিংয়ের। ২৬৪/৬ থেকে ৩১৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান এ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। আর এক ওপেনার অভিষেক শর্মা করেন ৪২ বলে ৭০ রান। ৪ বলে ০ রানে আউট হন আয়ুষ বাদোনিও। ব্যর্থ কুমার কুশাগ্র (২), রিঙ্কু সিং (৬) ও সূর্যাংশ (৩)। এক সময় ভারতের স্কোর হয়ে গিয়েছিল ১২৯/৬। সেখান থেকেই দলকে টেনে তোলার অসীম চেষ্টা করেন ভারতীয় অধিনায়ক তিলক ভার্মা ও শাহবাজ আহমেদ। দুজনের মধ্যে ১১২ রানের পার্টনারশিপ হয়। ৪৯ বলে ৫৬ রান করে আলি রাজার বলে আউট হন শাহবাজ। ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ভারতের স্কোর তখন ২৪১/৭। এর ঠিক ৫ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। ০ রানে আউট হন বিপরাজ নিগম ও হর্ষিত রানা। এরপর প্রিন্স যাদবকে সঙ্গে নিয়ে একা লড়লেন ভারত অধিনায়ক। সেঞ্চুরিও এল তিলকের ব্যাট থেকে। কিন্তু ১ উইকেট বাকি থাকায় হাত খুলে খেলতে পারছিলেন না তিনি। শেষ ৬ বলে ৪৯ রান প্রয়োজন ছিল ভারতের, যা অসম্ভব। আহমেদ দানিয়ালের শেষ ওভারের প্রথম বলেই উইকেটকিপার রোহেল নাজিরের হাতে তালুবন্দি হলেন তিলক। একই সঙ্গে পাকিস্তানের কাছে হার স্বীকার করল ভারত।

১৪৯ বলে ১০০ রান করেছেন তিলক। এমনকি ডেথ ওভারে অনেক বল ডট হয়েছে, যার ফলে চাপ বেড়েছে ভারতের। এক সময় রীতিমতো মনে হচ্ছিল, ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলছেন তিলক, কিন্তু তাও, শাহবাজ চলে যেতে লড়াই করেছেন ভারতীয় অধিনায়ক। কিন্তু যেভাবে প্রায় ছিটকে যাওয়া ম্যাচ হাতের মুঠোয় আনল পাকিস্তান এ, তাতে তাদের প্রশংসা অবশ্যই প্রাপ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *