CPM-TMC alliance: সত্যি কি মমতার হাত ধরেছে CPM? বাংলায় 'মহাজোট' নিয়ে মুখ খুললেন বেবি | MA Baby said cpm make alliance with tmc mamata banerjee - 24 Ghanta Bangla News
Home

CPM-TMC alliance: সত্যি কি মমতার হাত ধরেছে CPM? বাংলায় ‘মহাজোট’ নিয়ে মুখ খুললেন বেবি | MA Baby said cpm make alliance with tmc mamata banerjee

Spread the love

CPM-TMC alliance: সত্যি কি মমতার হাত ধরেছে CPM? বাংলায় 'মহাজোট' নিয়ে মুখ খুললেন বেবি

জোট হচ্ছে?Image Credit: Tv9 Bangla

কলকাতা: বিজেপিকে রুখতে আগেই দিল্লিতে তৈরি হয়ে গিয়েছে ‘India’ জোট। সেখানে বাম-কংগ্রেস- তৃণমূল ও বাকি সব রাজনৈতিক দল একে অপরের হাত ধরেছে। কিন্তু বাংলায় কী হবে? দিল্লির পাশাপাশি বাংলায়ও কি তৈরি হবে ‘মহাজোট’? শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কি ধরবে সিপিএম (CPM)? এই জল্পনা যখন ভেসে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে, সেই সময় এর উত্তর দিলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক এমএ বেবি।

মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হওয়ার পরই বাংলায় বিজেপি বিরোধী সব দলকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। সেক্ষেত্রে লাল-নীল কোনও রং বিচার করবেন না বলে জানান খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ দিকে, এ রাজ্যের সিপিএম পূর্বে কংগ্রেসের সঙ্গে হাত ধরে লড়াই করেছে শুধুমাত্র তৃণমূল সরকারকে উৎখাতের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে আন্দোলন-বিক্ষোভ করেছে তারা। বামেরা বারেবারে অভিযোগ করেছে, দলের কর্মীদের খুন, তাদের ঘরছাড়া হতে হয়েছে মমতার সময়ে। এ নিয়ে দলের মুখ দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষরা কম সমালোচনা করেননি। এখন সেই তৃণমূলের সঙ্গেই কি জোট করে এবার এগোবে সিপিএম? মানুষের কাছে তখন দলের গ্রহণযোগ্যতা থাকবে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল ক্রমাগত। তার উত্তরই দিলেন বেবি। কেরলে বামেরা কংগ্রেসের বিরুদ্ধে লড়লেও, দিল্লিতে আবার কংগ্রেসের পাশেই তারা। ফলত, বাংলায় কি হবে?

এর উত্তর দিতে গিয়ে এমএ বেবি পুরো বিষয়টি ছেড়েছে রাজ্য নেতৃত্বের হাতেই। বেবি বলেন, “আরএসএস বিজেপিকে হটাতেই জাতীয় স্তরে ইন্ডি জোট কেরলে কংগ্রেস-সিপিএম প্রতিপক্ষ কিন্তু জাতীয় স্তরে সহযোগী। তাই বাংলায় কী হবে, তা ঠিক করবেন রাজ্য নেতৃত্বই।” মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী শত্রু বলে কিছু হয় না।” অন্যদিকে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “ওরা সব ডুবন্ত নৌকার মতো। রোজ নিজেদের অবস্থান বদলায়। ওদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *