Annapurna Devi Birth Centenary | শতবর্ষে কিংবদন্তি শিল্পী মা অন্নপূর্ণাকে স্মরণ
সুরবাহারের কিংবদন্তি শিল্পী মা অন্নপূর্ণা দেবীর জন্মশতবর্ষে তাঁকে স্মরণ করার উদ্যোগ কলকাতায়। উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের কন্যা, পণ্ডিত রবিশঙ্করের সহধর্মিণী এবং গুরুকন্যা অন্নপূর্ণা দেবী ধ্রুপদী সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম। দীর্ঘদিন মঞ্চে অনুষ্ঠান না করলেও সঙ্গীত শিক্ষা দিয়ে গিয়েছেন তিনি। কলকাতায় পণ্ডিত স্বরাজ কুমার ভট্টাচার্য ও ড. অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে উঠে এল তাঁর জীবন, সঙ্গীতসাধনা এবং রবিশঙ্করের প্রসঙ্গ। শুনুন পণ্ডিত নিত্যানন্দ হলদিপুর ও ড. অরিন্দম ভট্টাচার্যের বক্তব্য।