AFC-তে ইস্টবেঙ্গলের টিকে থাকার লড়াই, আল হুসেইন ম্যাচের আগে কী বার্তা হাবাসের? - 24 Ghanta Bangla News
Home

AFC-তে ইস্টবেঙ্গলের টিকে থাকার লড়াই, আল হুসেইন ম্যাচের আগে কী বার্তা হাবাসের?

Spread the love

সমীকরণ নয়, লক্ষ্য শুধুই জয়

প্রথম লেগে আল-হুসেইনের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে কোচ হাবাস স্পষ্ট জানিয়ে দেন, ‘মঙ্গলবার পয়েন্ট না পেলে AFC-র পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ঘরের মাঠে খেলা আমাদের জন্য বড় সুবিধা, আর এর জন্য সমর্থকদের পূর্ণ সমর্থন প্রয়োজন।’

এই ম্যাচের পরেই রবিবার ISL-এ মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ হাবাস। বললেন ACL-র এই ম্যাচে ভালো ফল করলে সেটাই ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়াবে প্লেয়ারদের। তাই রশিদদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, ‘পয়েন্ট টেব্‌ল বা কঠিন সমীকরণ নিয়ে মাথা না ঘামিয়ে ৯০ মিনিটের খেলার দিকে পুরো মনোযোগ দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *