২৬/১১-র ধাঁচে হামলার হুমকি, হাই অ্যালার্ট জারি হায়দরাবাদে - 24 Ghanta Bangla News
Home

২৬/১১-র ধাঁচে হামলার হুমকি, হাই অ্যালার্ট জারি হায়দরাবাদে

Spread the love

হায়দরাবাদে বড় ধরনের হামলা চালানো হুমকি। ২৬/১১-র ধাঁচে নাশকতা চালিয়ে অন্তত ৩০০ জনকে হত্যা করা হবে হুমকি দিয়ে পাঠানো হয়েছে ই-মেল। পুলিশের কাছে এই হুমকি ই-মেল আসার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে হায়দরাবাদে। সেই সঙ্গে কোথা থেকে এই হুমকি ই-মেল পাঠানো হয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

গত বুধবার জম্মু-কাশ্মীরের কুলগামে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য লতিফ ভাটকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ওই হামলার বদলা নেওয়ায় হুমকি দিয়ে এই ই-মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও হায়দরাবাদের দুটি গুরুত্বপূর্ণ জায়গায় জোড়া বোমা বিস্ফোরণ হয়েছে। সেই সঙ্গে ২০০৮ সালে হামলা চালানো হয় মুম্বইয়ে। হায়দরাবাদের ওই বিস্ফোরণ এবং ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai attack) কায়দায় বড়সড় নাশকতা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই ই-মেলে। লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba)-র নামে আসা একটি হুমকি ই-মেল পাওয়ার পরেই হাই অ্যালার্ট (high alert) জারি করেছে হায়দরাবাদ পুলিশ (Hyderabad Police)।

২৬/১১-এর ধাঁচে হামলা চালানো হবে হায়দরাবাদে। লতিফ ভাটকে মারার বদলা নিতে এই নাশকতা চালানো হবে হুমকি দেওয়া হয়েছে।
হায়দরাবাদের চারমিনার এবং ২৬/১১ হামলা

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ওই ই-মেল প্রেরক নিজেকে ওই জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করে হোটেল টুরিস্ট প্লাজ়া এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে (Kachiguda Railway Station) বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে। ওই হুমকিকে ভুয়ো বলে মনে করা হলেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, এর পরেই শীর্ষ পুলিশ আধিকারিকদের একটি ‘সতর্কবার্তা নোট’ পাঠিয়েছেন হায়দারাবাদ সিটির জয়েন্ট কমিশনার অফ পুলিশ (স্পেশাল ব্রাঞ্চ)। এই হুমকিকে তাৎক্ষণিক নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর পরেই রবিবার থেকেই শহরের জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল, ধর্মীয় স্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে পুলিশ।

এরই সঙ্গে কোনও গুজবে কান না দেওয়ার জন্যও বাসিন্দাদের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। নির্দিষ্ট কিছু জায়গায় সম্ভাব্য বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেল পাওয়ার পরপরই হায়দরাবাদ সিটি পুলিশ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে। সন্দেহজনক জায়গাগুলিতে নাশকতাবিরোধী তল্লাশি চালানো হচ্ছে। ওই হুমকি ই-মেলের প্রেরককে চিহ্নিত করতে জোরকদমে কাজ শুরু করেছেন সাইবার ক্রাইম দপ্তরের আধিকারিকরা বলেও জানিয়েছেন হায়দরাবাদ সিটি পুলিশের কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *