হাসপাতাল থেকে দ্রুত মাঠে ফিরে আসার অঙ্গীকার এডমুন্ডের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। এসিএলের ধাক্কা কাটিয়ে এবার প্রথম ডিভিশন লিগে ও পয়েন্ট নষ্ট করে চলেছে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। এসিএলের ধাক্কা কাটিয়ে এবার প্রথম ডিভিশন লিগে ও পয়েন্ট নষ্ট করে চলেছে দল। দিনকয়েক আগেই যুবভারতীর বুকে আইএসএলের প্রথম হোম ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাদের লড়াই করতে হয়েছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। লাল-হলুদের হয়ে গোল করেছিলেন এডমুন্ড লালরিন্ডিকা এবং আকে আর্নড লোবা। উল্লেখ্য, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুইবার পিছিয়ে গিয়েছিল ময়দানের এই প্রধান।
তবে প্রথমার্ধে এডমুন্ড লালরিন্ডিকার দৌলতে ম্যাচে সমতায় ফিরেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল।
দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েই মাঠে ফিরেছিল মহম্মদ রশিদ থেকে শুরু করে দানি রামিরেজরা। কিন্তু প্রতি আক্রমণে উঠে এসে ফের গোল করে গিয়েছিল দিল্লি দল। গোল করেছিলেন তারকা ফুটবলার আশুতোষ মেহেতা। সেই ধাক্কা কাটিয়ে উঠে সমতায় ফিরতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল গতবারের খেতাব জয়ীদের। পরবর্তীতে বিদেশি ফুটবলার আকে আর্নড লোবার দুরন্ত গোলে ম্যাচে ফিরে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। যারফলে হার বাঁচিয়েছিল দল।
কিন্তু দুঃসংবাদ শোনা যায় ম্যাচের পরবর্তীতে। সাংবাদিক বৈঠকে। যেখানে ভারতীয় দলের অন্যতম তারকা ফুটবলার তথা এডমুন্ড লালরিন্ডিকার হাতের হাঁড় ভেঙে যাওয়ার কথা জানিয়ে ছিলেন কোচ হাবাস। যতদূর জানা গিয়েছে মাঠে ফিরতে ফিরতে প্রায় দশ সপ্তাহের কাছাকাছি সময় লাগতে পারে এই ফুটবলারের। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা দলের কাছে। এডমুন্ডের না থাকা যে দলের মধ্যে প্রভাব ফেলবে তা নিজে ও জানেন স্প্যানিশ কোচ। তাই সবদিক মাথায় রেখেই এবার দল সাজাতে হবে তাকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এডমুন্ড।
কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল সাইটে সেই ছবি আপলোড করে তিনি লেখেন, ‘ আমি এর চেয়েও খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি এবং আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছি। এখন আমি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসব। খুব তাড়াতাড়ি দেখা হবে।’
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.