সামরিক মহড়ায় ভয়াবহ দুর্ঘটনা! ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই ভারতীয় সেনার - 24 Ghanta Bangla News
Home

সামরিক মহড়ায় ভয়াবহ দুর্ঘটনা! ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দুই ভারতীয় সেনার

Spread the love


নয়াদিল্লি: সামরিক প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ (Army Soldiers)হারালেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। হরিয়ানার হিসার জেলায় যুদ্ধের মহড়া চলার সময় একটি ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে…

নয়াদিল্লি: সামরিক প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ (Army Soldiers)হারালেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। হরিয়ানার হিসার জেলায় যুদ্ধের মহড়া চলার সময় একটি ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন প্রচুর ধুলো উড়ে যাওয়ায় ট্যাঙ্ক চালকের সামনের দৃশ্যমানতা কার্যত কমে গিয়েছিল।

ফলে সামনে দাঁড়িয়ে থাকা দুই সেনাকে দেখতে পাননি চালক। নিয়ন্ত্রণে থাকা ট্যাঙ্কটি তাঁদের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে দ্রুত হিসারের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সেনামহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ সম্পর্ক আরও মজবুত! বালেনের সঙ্গে বৈঠকের পরই নেপালকে ১৫ হাজার কোটি বরাদ্দ মোদীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার হিসার জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ যুদ্ধের মহড়া চলছিল। এই প্রশিক্ষণে অংশ নিয়েছিল প্রায় ৩২টি ট্যাঙ্ক। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবিলা, ট্যাঙ্ক পরিচালনা এবং বিভিন্ন পরিস্থিতিতে সেনাদের সমন্বয় বাড়ানোর জন্য এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু সেই প্রশিক্ষণ চলাকালীনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। (Army Soldiers)প্রাথমিক তথ্য অনুযায়ী, একাধিক ট্যাঙ্ক চলাচলের কারণে প্রশিক্ষণস্থলে প্রচুর ধুলো জমে বাতাসে ছড়িয়ে পড়েছিল। সেই ধুলোর কারণে ট্যাঙ্ক চালকের সামনে থাকা রাস্তা ও আশপাশের পরিস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর তার জেরেই ঘটে যায় এই বিপত্তি।

দুর্ঘটনায় মৃত দুই সেনার পরিচয়ও সামনে এসেছে। তাঁরা হলেন নায়েক মনীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার। দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশে। মনীশ কুমার শামলি জেলার বাসিন্দা এবং অঙ্কুশ কুমারের বাড়ি বদায়ুঁ জেলায়। সেনাবাহিনীতে কর্মরত এই দুই জওয়ান প্রশিক্ষণের সময় সামনের দিকে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আচমকাই ট্যাঙ্কটি তাঁদের উপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন দু’জনেই। দুর্ঘটনার পরই প্রশিক্ষণস্থলে তৎপরতা শুরু হয়। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

গুরুতর আহত অবস্থায় দুই জওয়ানকে হিসার মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।

এরপর সেনা কর্তৃপক্ষকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, প্রশিক্ষণের সময় নিরাপত্তা সংক্রান্ত সমস্ত নিয়ম যথাযথভাবে মেনে চলা হয়েছিল কি না এবং ট্যাঙ্ক চালকের দৃশ্যমানতা নিয়ে কোনও সমস্যা ছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে হিসার পুলিশ। (Army Soldiers)পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় দুই সেনার এমন অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রশাসন। দুই জওয়ানের পরিবারের কাছে এই খবর পৌঁছনোর পর স্বাভাবিকভাবেই নেমে এসেছে শোকের ছায়া।

দেশের নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির স্বার্থে সেনাবাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। যুদ্ধের পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আধুনিক অস্ত্র পরিচালনা এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় তৈরির জন্য নিয়মিত মহড়া চালানো হয়। তবে এই ধরনের প্রশিক্ষণে সামান্য অসতর্কতাও বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *