সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন প্রধান
আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকার সিদ্ধা -২ পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান হামিদুল খান। পঞ্চায়েতের টাকা তছরুপ-সহ বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামানিককে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। হামিদুলকে গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠায় পাঁশকুড়া থানার পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন হামিদুল।