শ্রীভূমিকে হারিয়ে কেসি পাল মেমোরিয়াল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে অসমে খেতাব জয় করল ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার সন্ধ্যায় কৃপেশ চন্দ্র মেমোরিয়াল ট্রফির ফাইনালে নেমেছিল লাল-হলুদের রিজার্ভ দল।…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে অসমে খেতাব জয় করল ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার সন্ধ্যায় কৃপেশ চন্দ্র মেমোরিয়াল ট্রফির ফাইনালে নেমেছিল লাল-হলুদের রিজার্ভ দল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীভূমি একাদশ। সম্পূর্ণ সময়ের শেষে ৪-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ময়দানের এই প্রধান। এদিন দলের হয়ে দুটি করে গোল পান যথাক্রমে মহম্মদ বিলাল এবং বাতাস মুর্মু। প্রতিপক্ষ ফুটবল দল তথা শ্রীভূমি ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচে ফিরতে পারেনি।
গত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে তারা পরাজিত করেছিল পাহাড়ের শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসিকে। সেই ম্যাচটিতে ফাইনালে উঠার পর থেকেই যথেষ্ট আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল দলের সকল ফুটবলারদের। সেই প্রভাব দেখা গেল আজকের ম্যাচে। এদিন প্রথম মিনিট থেকেই যথেষ্ট আক্রমণাক্ত ফুটবল খেলতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপর ২০ মিনিটের মাথায় এসে গিয়েছিল প্রথম গোল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার মিনিট কয়েকের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে শ্রীভূমি। বলতে গেলে প্রথমার্ধ জুড়ে দাপিয়ে ফুটবল খেলেন বিলাল। তাকে আটকাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল প্রতিপক্ষের ফুটবলারদের।
তারপর ৪০ মিনিটের মাথায় লাল-হলুদের হয়ে তৃতীয় গোল করে যান বাতাস। পরবর্তীতে একটি গোল হজম করতে হলেও সেটা খুব একটা অসুবিধায় ফেলেনি দলকে। ৮২ মিনিটের মাথায় শ্রীভূমির কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান বাতাস মুর্মু। শেষ পর্যন্ত তিনটি গোলের ব্যবধানে আসে জয়।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.