লোহার জিনিস বোঝাই ট্রাক উঠতেই হুড়মুড়িয়ে ধসে পড়ল সেতু, দেড় বছরে এই নিয়ে ৬ বার - 24 Ghanta Bangla News
Home

লোহার জিনিস বোঝাই ট্রাক উঠতেই হুড়মুড়িয়ে ধসে পড়ল সেতু, দেড় বছরে এই নিয়ে ৬ বার

Spread the love

Big Breaking: ফের কোচবিহারে ভেঙে পড়ল সেতু। গত এক থেকে দেড় বছরের মধ্যে এ নিয়ে ৬ বার একই কায়দায় সেতু ভাঙার ঘটনা ঘটল। সোমবার পুন্ডিবাড়ি থানার আমবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাটি ঘটে। সেতু ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, বোকালীর মঠ থেকে ধনীরাম চৌপথী পর্যন্ত যাওয়া রাস্তার একটি সেতু রয়েছে। সেই পথ দিয়ে রেলের কাজের কিছু ভারী লোহার জিনিসপত্র নিয়ে একটি লরি যাচ্ছিল। সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেতুতে ঝুলে রয়েছে ট্রাকের একটি বৃহৎ অংশ। দুর্ঘটনার বিকট আওয়াজে এলাকার মানুষজন ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুন্ডিবাড়ী থানার পুলিশ।

বিস্তারিত আসুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *