বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আতঙ্ক নড়াইল জুড়ে
শমীক জানান, তিনি মনে করে বিশ্বজুড়ে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। তিনি দাবি করেন, ভাষার ভিত্তিতে নয়, বাংলাদেশের জন্মের পিছনে ধর্মীয় বিষয়টিই প্রধান। বিরোধীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যাঁরা ভাষা আন্দোলনের কথা বলেন, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করেন তাঁরা ভুল করেন। আসলে সেই ধর্মই কারণ!’ কলকাতায় ভাষাদিবস পালনে অগ্রণী এক কর্মকর্তা বলেন, ‘আমি শমীকবাবুর কথা শুনেছি। কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়াটা কী করে ধর্মের কারণে হয়, আমি বুঝতে পারিনি।’