নতুন রাজনীতি আর পুরোনো সম্পর্কের টানাপড়েন, প্রকাশ্যে ‘পঞ্চায়েত সিজ়ন ৫’-এর ট্রেলার - 24 Ghanta Bangla News
Home

নতুন রাজনীতি আর পুরোনো সম্পর্কের টানাপড়েন, প্রকাশ্যে ‘পঞ্চায়েত সিজ়ন ৫’-এর ট্রেলার

Spread the love

দীপক কুমার মিশ্র পরিচালিত এবং চন্দন কুমার লিখিত পঞ্চম সিজ়নে পুরোনো চেনা মুখদের সঙ্গে ফিরছেন সুনীতা রাজওয়ার, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্জয় কুমার এবং অশোক পাঠক। সিরিজ়টি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। সঙ্গে ছিলেন চন্দন এবং অরুণাভ কুমার। প্রযোজনার দায়িত্বে TVF। আসন্ন সিজ়ন নিয়ে সহ-নির্মাতা ও পরিচালক দীপক কুমার মিশ্র বলেন, ‘ভারতের অন্যতম প্রিয় ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত হয়েছে পঞ্চায়েত। দর্শকদের ভালোবাসাই ফুলেরাকে বিশেষ করে তুলেছে। প্রতিটি সিজ়নেই আমাদের চেষ্টা থাকে সিরিজ়ের নিজস্ব সারবত্তা ও বাস্তবতা বজায় রেখে এই জগৎকে এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি আরও জানান, গল্পের সরলতা ও আন্তরিকতা অটুট রেখে নতুনত্ব ধরে রাখাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *