আট মাস ধরে তালাবন্ধ গিরিডিতে থাকা জগদীশচন্দ্র বসুর বাড়ি
বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল
আজ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ৮৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৩৭-এর ২৩ নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডি জেলার বরগন্ডায় তাঁর শেষ বাসভবন ‘শান্তি ভবন’-এ প্রয়াত হন তিনি, যা পরে ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ নামে পরিচিত হয়। দীর্ঘদিন সংস্কার না-হওয়ায় এবং গত আট মাস ধরে এই ভবন বন্ধ পড়ে থাকায় ক্ষোভের মধ্যেই স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা শুরু করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এ ছাড়া ভবনের ৩ ফুট বাই ২ ফুটের লোহার সিন্দুকটিও ১৯৩৭ সালের পর থেকে বন্ধ। ঝাড়খণ্ডের সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং গিরিডির ডেপুটি কমিশনারের কাছে এ বিষয়ে হলফনামা তলব করেছে আদালত।