আগামী দিনে এক সূত্রে জুড়বে লুম্বিনী এবং বুদ্ধগয়া, নেপালের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ঘোষণা মোদীর
নেপাল ছাড়া অসম্পূর্ণ আমাদের রাম
ভারতের প্রধানমন্ত্রী জানান, নেপাল ছাড়া অসম্পূর্ণ শ্রীরাম। একই কথা নেপালের প্রধানমন্ত্রীরও। তিনি বলেন, ‘নেপাল ও ভারত ভগবান রাম এবং মাতা জানকীর পবিত্র যুগ থেকেই ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে আবদ্ধ।’ রামায়ণের কাহিনি অনুযায়ী, অযোধ্যা থেকে জনকপুর গিয়ে, হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করেন শ্রীরাম।
২০২৪ সালে শ্রীরামের জন্মভূমিতে গড়ে ওঠে রামমন্দির। রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশ থেকে প্রায় ৩০ কোটি মানুষ এসেছেন অযোধ্যায় বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। তাঁর মতে, সরযূ-কমলা এক্সপ্রেস (এটি পরিচিত অযোধ্যা-জনকপুর এক্সপ্রেস নামেও) দুই দেশের মধ্যে থাকা দীর্ঘদিনের সম্পর্ককে নতুন রূপ দেবে। এর ফলে যাঁরা অযোধ্যা আসবেন তাঁরা একই সঙ্গেই জনকপুরে গিয়ে মাতা সীতার দর্শনও করতে পারবেন।
২০১৮ সালে নেপালের জনকপুর গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সোমবার সেই সফরের প্রসঙ্গ টেনে আনেন তিনি। সেদিনও জনকপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, নেপাল ছাড়া ভারতের পবিত্র তীর্থস্থানগুলি এবং ভগবান রামের জীবনকাহিনি অসম্পূর্ণ থেকে যায়।