২০০২-এর গোধরা ট্রেন অগ্নিকাণ্ডে দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন, কী কারণে মুক্তি জানাল সুপ্রিম কোর্ট
২০০২ সালের গোধরা ট্রেন অগ্নিকাণ্ড মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সোমবার, ২৩ নভেম্বর, গুরুতর হৃদ্রোগে আক্রান্ত এবং দীর্ঘদিন কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে ইরফান সিরাজ পাড়ো ঘানচির সাজা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই নির্দেশ দেয়। ওই ব্যক্তি ১৭ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। তাঁর শারীরিক অসুস্থতার কথা গুজরাট সরকারও অস্বীকার করেনি।
বিস্তারিত আসছে…