১৫ ওভার বাকি থাকতেই ড্রয়ের সিদ্ধান্ত, কেন জেতার চেষ্টা করল না ভারত? অজুহাত শুবমানের
সুযোগ এসেছিল, মানছেন গিল
ম্যাচের ফল নিয়ে হতাশার জায়গা থাকলেও পিচের চরিত্র সম্পর্কে শুরু থেকেই সতর্ক ছিলেন গিল। তাঁর মতে, এই পিচে ১০টি উইকেট তুলে নেওয়া সহজ ছিল না। শেষ দিনে কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেনি ভারত। ভারত অধিনায়কের দাবি, ‘আমরা জানতাম, এই পিচে ১০টি উইকেট পাওয়া কঠিন হবে। তবে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল। দু’-একবার উইকেট পাওয়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলাম। লোয়ার অর্ডারের ব্যাটাররা কতটা লড়াই করবে, সেটা আগে থেকে বলা যায় না। তবে ফিল্ডিংয়ে আমরা মোটের উপর ভালোই করেছি।’
শেষ সেশনে মিচেল ও ফিলিপসকে থামাতে নিয়মিত বোলারদের পাশাপাশি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), ধ্রুব জুরেল (Dhruv Jurel) এবং দেবদত্ত পাডিক্কালকেও (Devdutt Padikkal) বল করতে হয়। তাতেও অবশ্য জুটি ভাঙেনি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।