১০ হাজার পুশব্যাক-৬ মাসেই শেষ হবে সীমান্তে কাঁটাতারের কাজ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

১০ হাজার পুশব্যাক-৬ মাসেই শেষ হবে সীমান্তে কাঁটাতারের কাজ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love


কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার (Suvendu Adhikari)এবং অনুপ্রবেশ রুখতে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা…

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার (Suvendu Adhikari)এবং অনুপ্রবেশ রুখতে আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করা প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

একইসঙ্গে রাজ্যের বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও প্রায় ১,৮০০ জনকে আটকে রাখা হয়েছে বলেও জানিয়েছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দেশের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। নাগরিকত্বের প্রশ্নে যাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাঁদের কোনওরকম আতঙ্কিত হওয়ার কারণ নেই।

আরও দেখুনঃ ভেন্টিলেশনে BJP বিধায়ক রেখা পাত্র, বিষক্রিয়া নাকি ফুড পয়েজনিং? বাড়ছে উদ্বেগ

রাজ্য বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, (Suvendu Adhikari)ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তাঁর কথায়, দেশের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। সীমান্ত এলাকায় অনুপ্রবেশের সুযোগ বন্ধ করতে পরিকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)দাবি, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ১০ হাজারের কাছাকাছি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পেরিয়ে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজ্যের ১২টি হোল্ডিং সেন্টারে প্রায় ১,৮০০ জন রয়েছেন। তাঁদের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে এই প্রক্রিয়ায় কোনও প্রকৃত ভারতীয় নাগরিক যাতে অযথা সমস্যায় না পড়েন, সেই বিষয়েও আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, ধর্ম, সম্প্রদায় কিংবা রাজনৈতিক পরিচয় বিচার করে কোনও পদক্ষেপ করা হবে না। যাঁরা প্রকৃত ভারতীয় নাগরিক, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

এখানেই শেষ নয়, অনুপ্রবেশকারীদের নিয়ে সরকারের নীতির ক্ষেত্রেও কড়া অবস্থানের কথা জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অবৈধভাবে ভারতে বসবাসকারীদের জেলে রেখে তাঁদের জন্য বিনামূল্যে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করার পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এই খাতে যে অর্থ খরচ হয়, তা মহিলাদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প এবং অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যবহার করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ, অনুপ্রবেশকারীদের জন্য সরকারি অর্থ ব্যয়ের পরিবর্তে সেই অর্থ দেশের নাগরিকদের কল্যাণে ব্যবহারের পক্ষেই সওয়াল করেছেন শুভেন্দু।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও জানান, বাংলাদেশ থেকে আসা বহু মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে ফিরে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলেও দাবি করেন তিনি। সীমান্তের এই অংশে নজরদারি বাড়ানোর পাশাপাশি অনুপ্রবেশ রুখতে বিএসএফের ভূমিকার কথাও তুলে ধরেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য এখনও পর্যন্ত ১৪২.৭৯ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ ও হস্তান্তরের বিষয়টি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। কারণ, প্রয়োজনীয় জমি না পেলে বেড়া নির্মাণের কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর অনুপ্রবেশ, পাচার এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে সীমান্তের যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই, সেগুলিকে নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুর্বলতা হিসেবে দেখা হয়। সেই জায়গাগুলিতে দ্রুত বেড়া নির্মাণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এবার আগামী ছয় মাসের মধ্যে ৬০০ কিলোমিটার সীমান্তে বেড়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রার কথা সামনে এনে বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হল। শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া বন্ধ হবে না। দেশের নিরাপত্তা এবং নাগরিকদের স্বার্থ রক্ষায় এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *